আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই…তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুন…
আমার প্রকৃত নাম মোঃ আব্দুল্লাহ আল সাব্বির, নিকট লোকেরা ডাকে রাহাত নামে…এই নামেই স্বাছন্দ্য বোধ করি এবং স্যার আর ম্যাডাম রা ডাকে সাব্বির নামে…
এছাড়া গতিহীন নামে আরেক টা নাম আমি নিজেই রাখছি , যার মানে হচ্ছে কোন কাজে কোন গতি নাই, সব কাজে অলসতা তাই নিজের নাম নিজেই রাখছি গতিহীন……ঘোড়ার ডিম…
নিজের ভিতরে অনেক দোষ ত্রুটি আছে ওটা জানি কিন্তু ঐ দোষ ত্রুটি শোধরাতে আর পারি না। সব সময় কাজের চেয়ে অকাজই করতে বেশি পছন্দ করি। অলসতা, দৈর্য্যহীন, স্বার্থপর,অস্থির প্রকৃতির এক মানুষ…নিজের প্রতি নিজের বিশ্বাস নেই সব সময় সিধান্তহীনতায় ভোগা একজন…আর এই ভাবেই আমাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমার দিন অতিবাহিত করতে হয় । যে কোন বিষয় প্রচন্ড সিধান্তহীনতায় ভোগা আমার একটা চরম অভ্যস হয়ে গেছে । আর কোন উপায় না পেয়ে সিধান্ত নেবার দায়ভার পড়ে সৃষ্টি কর্তার উপর ।
পড়াশুনা করছি অর্থনীতি নিয়ে যদিও আমি এটা ভাল বুঝি না। পরীক্ষার কিছু দিন আগ থেকে পড়াশুনা করি শুধু পাশ করার জন্য, খুবই আতংকে থাকি গনিত কে , সেই ছোট বেলা থেকে…এখনও আমার পিছু চাড়ে না।
কম্পিউটার নিয়া নাড়াছাড়া শুরু করি ২০০০ সালের প্রথম দিকে তখন, অথচ কিছুই বুজতাম না আস্তে আস্তে এর রহস্য ভেদ করে চলছি জানি না শেষ কবে হবে।
বাংলা ফোরাম ও ব্লগ গুলো আস্তে আস্তে খুবিই জনপ্রিয় হয়ে উঠেছে তাই নিয়মিত বিভিন্ন ফোরামে ও ব্লগে আশা যাওয়া আছে । ভালই লাগে ফোরামে আর ব্লগে ঘুরে বেড়াতে। তাই অবিরত ভাবে শিখছি নতুন নতুন বিষয়। যার কোন শেষ নাই, তাই মাঝে মঝে বলি ‘‘জানার কোন শেষ নাই……জানার চেষ্টা বৃথা তাই…”
পড়াশুনা তে কোন কালেই ভাল ছিলাম না তবে নতুন বিষয় জানার আগ্রহ সব সময় থাকত।
আমি যতই খারাপ হই কেন ভাল কাজ করার ইচ্ছা সব সময় থাকত তাই এমন কিছু করার ইচ্ছা আছে যার সুফল আমি না থাকলে যেন অন্যরা ভোগ করতে পারে।
স্কুল থেকে কলেজ পর্যন্ত কাটিয়েছি দেশের বাড়ি নোয়াখালীতে, ইন্টার পরীক্ষার পর ঢাকায় আসা তাই প্রথমে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছিল অন্য সবার মত আমারও। নতুন পরিবেশের সাথে খাপ খেতে, তবে এখন আর ও গুলা কোন ব্যপার ই না।
সব সময় আড্ডা মারতে ও হাসতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ও খারাপ লাগে না ইতিমধ্যে বাংলাদেশের আলোচিত স্থান গুলো প্রায়ই দেখা হয়ে গেছে । হয়ত সামনে পুরা বাংলাদেশ এমনকি পুরা পৃথিবী না হোক আংশিক দেখার ইচ্ছা আছে , ইন্সআল্লাহ্।
Like this:
Be the first to like this page.
আউটলুকটা সুন্দর হয়েছে। লিখে যান নিয়মিত। আমরা তো সাথে আছিই।
ধন্যবাদ একটু দোয়া রাখিয়েন যেন আপনার চেয়ে আরো ভাল কিছু করতে পারি।
ইনশাল্লাহ
ভালই লিখলেন নিজের সম্পর্কে। আর ব্লগটাকে তথ্যবহুল করে ফেলেছেন দেখা যায়। শুভ কামনা রইল। এগিয়ে যান।
ভাই ডিজিটাল যুগে এসে আপনি এনালগ কথা কন……
সবাই এখন এক যায়গায় সব কিছু চায়…
যেমন আগে মুদি দোকানে শুধু চাল ডাল ছিল আর এখন মুদি দোকানে সীম কার্ড, ফেক্সিলোড, মোবাইল, কম্পিউটার সব কিছু পাওয়া যায় তাই বুঝে নেন…কি বলতাম চাই
ভাই এগিয়ে জান
ঠিক আছে ভাই…তবে পিছন থেকে ল্যং দিবেন না কিন্তু……;-)
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Khub valo hoisa vaeya, aro valo korbyn
I create a blogsite. These names select the Bangladesh. But what will write Bangladesh. Please advice me. And I am new I hope u help me.
it’s a easy matter to create Bangla blog like this. Anyone can make Bangla site if he know some tricks, I hope you can do it. First time you will face some little problems but don’t afraid.
If you have interested about it you may inform me i will try my level best.
ভাই সুন্দর হয়েছে।।চালিয়ে যান।>>>>>
আপনার সাইটটা গুগল রিডারে এ্যাড করে নিলাম আজ। ইনশাল্লাহ কোন পোস্ট মিস হবে না আজ থেকে।
আবার ও আমি ধন্য তাই ধন্যবাদ আপনাকে…
পাঠক হিসেবে চোখ রাখলাম ব্লগে, আশা করি নিয়মিত দেখা হবে আপনার অন্য কোন লেখায়
অবশ্যই…এত দিনে মনে হল আমার পরিশ্রম টা সার্থক হল…
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ…
আপনার নিজের সম্পকে অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। পড়ে ভাল লাগল।
কথা দিচ্ছি সময় পেলে আপনার ব্লগে টু মারব। নিয়মিত লিখবেন আশা করি।
আপনাকেও অনেক ধন্যবাদ গুছিয়ে মন্তব্য করার জন্য…
ভাল থাকবেন…:-)
আপনার নিজের সম্পর্কে লেখা কথাগুলো খুব ভালো লাগলো। সহজ সরল স্বীকারোক্তি এবং লেখার ধরণটা প্রশংসনীয়। ব্লগের চেহারাটাও বেশ সুন্দর হয়েছে। আশা রাখি নিয়মিত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন
আপনার ব্লগ টাও কিন্তু কম সুন্দর না…আমার লেখার প্রশংসা করার জন্য…
রেডিও টিভি ডাউনলোড হয় না কেন???????????????????????
অনেক দিন এই লিঙ্ক গুলো আপডেট করা হয় না…গুগুলিং করলেই হয়তে পেয়ে যাবেন…
ভালো হয়েছে…
আপনার লেখা পড়তে ভালোই লাগছিলো, তারপরও আলসেমীর জন্য কোনো মন্তব্য করতে ইচ্ছে করছিল না, কিন্তু যখন দেখলাম আপনার বাড়ি নোয়াখালী, কিছু একটা লিখতে চাইলাম।
ভালো থাকুন অবিরত।
এত আলসেমীর মাঝেও মন্তব্য করার জন্য ধন্যবাদ…
ভাই সাহেব আপনার ব্লগটা তো বহুত সুন্দর হইছে ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ…