বাংলাদেশের প্রায় জেলার ই নিজস্ব কিছু স্বকিয়তা আছে যা অন্য কোনো জেলার সাথে আংশিক মিলে বা মিল খুজে পাওয়া যায় না, যেমন আঞ্চলিক ভাষা । এক এক অঞ্চলের এক এক রকম স্বাদ কারন সবই আমাদের মাতৃভাষা।
আগে আমাদের দেশে লোকোগীতি পল্লী গীতি খুবই জনপ্রিয় গানের মধ্যে ছিল কিন্তু উন্মুক্ত বাজারে এসব আর পেরে উঠছে না। হয়ত একটা সময় হারিয়ে যাবে কালের গর্ভে !!!!! আমাদের প্রজন্ম যত অল্প হোক এই সম্পর্কে জানে বা জানার চেষ্টা করে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ? যাই হোক সে দিকে চুটলাম না…
আমি নিজেকে সব সময় খাটি নোয়াখালীর বলে পরিচয় দিতে এক ধরনের ভালো লাগা কাজ করে… তাই নোয়াখালীর অঞ্চলের আঞ্চলিক ভাষায় গাওয়া (খালি গলায়) কিছু গান আমি আমার গ্রাম থেকে সংগ্রহ করেছি…যেন একটা সময় কেউ না কেউ জানতে পারে এটাও আমাদের দেশীয় সংস্কৃতির একটা অংশ…
যে দুটো গান এখানে দেওয়া হল…উনাকে আমাদের এলাকায় সবাই চিনে রুপালীর বাপ (বাবা) নামে পেশায় একজন রিক্সা চালক। দুঃভাগ্যবসত উনার কোনো ছবি আমার কাছে নাই, আশা করি এর পর বাড়ি গেলে উনার ছবি সংগ্রহ করে আপলোড দিব, যতটুকু জানি তা হল উনার কোনো অক্ষর জ্ঞান নাই শুধু ছন্দ মিলিয়ে গান বানাতে পারে কিন্তু এই গান গুলো কোথায় লিখে রাখা বা কোনো ভাবে সংরক্ষন তার পক্ষে সম্ভব না, তার বানানো সব গান ই তার মুখে মুখে…আমাদের এলাকা ছাড়াও আশে পাশের এলাকায় কোন সামাজিক অনুষ্ঠানে উনি দাওয়াত পায় তার গানের জন্য, আশ্চার্যের বিষয় হচ্ছে ঐ সকল অনুষ্ঠানে উনি ছন্দ মিলিয়ে ঐ অনুষ্ঠান কে নিয়ে গান বানিয়ে ফেলে। বিশেষ করে কারো বিয়ের অনুষ্ঠানে বা স্কুল বা কলেজের কোনো অনুষ্ঠানে উনার উপস্থিতি একটা বিশেষ আকর্ষণ এলাকার মানুষদের জন্য। কিছু দিন আগে আমাদের গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এক প্রার্থীর জন্য ছন্দ মিলিয়ে গান বানিয়ে ভোটার দের কাছে ভোট চেয়েছে। বলা চলে উনি এখন আমাদের এলাকার তারকা । আমি এখানে যে গান গুলো দিয়েছি এগুলো মোবাইলে রেকর্ড করা…তার আরো স্বরচিত অনেক গান আছে যে গুলো সংগ্রহ করার চেষ্টা করছি।
স্কুলে গেলি না
গানের কথাঃ
ইস্কুলে গেলি না হড়ালেয়া করলি না…ঢাকা শহর গেলি না ব্যাগের কাম করলি না…
বাড়ির ভিত্তে হাদাই রইলি আরে ঠগাইতি…
বাবা তোরে লাগাইদিমু রিক্সা চালাইতি … বাবা তোরে লাগাইদিমু ভ্যান চালাইতি…
রিক্সা চালাই…ভ্যান চালাই চুডলে গায়ের ঘাম…
হেত্তে বুঝিবি হড়ালেয়ার কেমন আছিল দাম…
রিক্সা চালাই…ঠ্যালা চালাই চুডলে গায়ের ঘাম…
হেত্তে বুঝিবি হড়ালেয়ার কেমন আছিল দাম…
জমি কিনতে পারবি না…সরকার রিলিফ পারবি না…
জমি কিনতে পারবি না…সরকার রিলিফ পারবি না…
টিবের কাম চলে না…সই ছাড়া আর পারবি না…
টিভির পর্দায় বই বই তোরা ইগিন না দেখলি…
বাবা তোরে লাগাইদিমু রিক্সা চালাইতি … বাবা তোরে লাগাইদিমু ঠ্যালা চালাইতি…
ইস্কুলে গেলি না হড়ালেয়া করলি না….
ঢাকা শহর গেলি না ওয়ার্কশবে থাকলি না…বাড়ির ভিত্তে হাদাই রইছত আরে ঠগাইতি…
বাবা তোরে লাগাইদিমু ঠ্যালা চালাইতি…বাবা তোরে লাগাইদিমু রিক্সা চালাইতি…
হড়ালেয়া না করে তুই অই গেলি অচল…ইস্কুলে যন কেলাস চলে তুই খেলাচ মার্বল…
লেয়াহড়া না করি তোর হইল সর্বনাশ … ইস্কুলে যন কেলাস চলে তুই খেলাচের তাস…
আঁরে বাইচত্তি দিলি না তুই ও বাঁইচতে পারবি না…
আঁরে বাইচত্তি দিলি না তুই ও বাঁইচতে পারবি না…
শেষ কালে কোয়ালে আত দি বই বই তুই কাঁইদবি…
বাবা তোরে লাগাইদিমু রিক্সা চালাইতি … বাবা তোরে লাগাইদিমু ভ্যান চালাইতি…
সাম্প্রতিক মন্তব্য...