আমি আগে বাংলালায়ন এর প্রি-পেইড কানেকশন ব্যবহার করতাম…কিন্তু গত পরশু আমি আমার কানেকশন টা সাফারী ৪.৫ তে মাইগ্রেট করার জন্য আমার বাসার পাশের একটা ডিলার পয়েন্ট (ইথারটেল,কলাবাগান) এ যাই, যেখান থেকে আমি আমার আগের কানেকশন টা কিনেছিলাম…আমি বললাম আমি আমার কানেকশন টা পোষ্ট-পেইড সাফারী ৪.৫ এ মাইগ্রেট করতে চাই, তারা বলল আপনার আগের মডেম টা আর ভোটার আইডির ফটোকপি আর ছবি দিন এবং ৭০০ টাকা দিন তাহলে এটা সাফারী ৪.৫ করা যাবে… আমি তাই করলাম… তারা আমার আগের মডেম ফিরত নিয়ে আমাকে নতুন একটা মডেম দিল…যাই হোক ভালোই কিন্তু পরে বাসায় এসে বাংলা লায়ন এর সাইটে গিয়ে দেখি পোষ্ট-পেইড সাফারী ৫০% ডিসকাউন্টে ৩২৫ টাকায় ৪.৫ জিবি…

বাংলা লায়ন পোষ্ট পেইড অফার
কিন্তু ঐ ডিলার পয়েন্ট (ইথারটেল,কলাবাগান) আমার কাছে ৭০০ টাকা কেন রাখল!!! ব্যাপার টা ঠান্ডা মাথায় বুঝতে পারলাম না, তাই কল দিলাম কাস্টমার কেয়ারে, সব কিছু বুঝিয়ে বলার পর কাষ্টমার কেয়ার থেকে তারা আমাকে বলল ঐ ডিলার পয়েন্ট এ যোগাযোগ করতে তারা কেন এমন টা করল। তাই গেলাম ঐ ডিলার পয়েন্ট এ। তাদের জিজ্ঞেস করলাম ৩২৫ টাকার প্যকেজ আমার কাছে কেন ৭০০ টাকা রাখলেন? আপনাদের সাইটে তো ৫০% ডিসকাউন্টের অফার চলছে? তারা উত্তর দিল এটা মাইগ্রেশন এর ক্ষেত্রে প্রযেজ্য নয়, শুধু মাত্র নতুন কানেকশন এর ক্ষেত্রে প্রযেজ্য। কারন আপনি আপনার কানেকশন মাইগ্রেশন করছেন। বললাম আপনারা তো আমার আগের মডেম টা ফেরত নিয়ে নতুন করে রেজিষ্টেশন ফর্মে সব ফিলাপ করে নিয়েছেন সে ক্ষেত্রে তো এটা এক প্রকার নতুন কানেশন ই…যাই হোক যুক্তি তর্কে আমি তাদের সাথে পেরে উঠলাম না…মনের দুঃখ নিয়ে বাসায় এসে এর সত্যতা যাচাই করার জন্য কাষ্টমার কেয়ারে মেইল করলাম…..
বাহ্ !!! ভালোই… ঐ দিন সন্ধ্যায় কাষ্টমার কেয়ার থেকে একজন ফোন করে এই ঘটনার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করল আর বলল আপনার সাথে ঐ ডিলার পয়েন্টের এটা করা ঠিক হয় নি ইত্যাদি ইত্যাদি… আর আমাকে বলল ঐ ডিলার পয়েন্ট এর মোবাইল নং এবং ঠিকানা দিন আর আমার আগের মডেম টার আই ডি সবই তাকে জানালাম…আর বলল যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান উনি দিবেন… আজ সন্ধ্যায় কাষ্টমার কেয়ার থেকে ফোন করে বলল…স্যার আমি আপনার একাউন্টে ৪০০ টাকা রিচার্জ করে দিয়েছি…

রিচার্জ
পরের মাসের বিলের সাথে আপনি এটা এডযাষ্ট করে নিবেন…পরে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন…ব্ল্যা ব্ল্যা…আমিও হাসি মুখে খুশি হয়ে ধন্যবাদ দিলাম…লায়ন এর ব্যলেন্স চেক করে দেখি সত্যিই তো…
যাই হোক…এটাকেই বলে আফটার সেল সার্ভিস এবং কাষ্টমার কেয়ার…ধন্যবাদ বাংলালায়ন…

বাংলা লায়ন
Like this:
One blogger likes this post.
1st e mone korlam banglalion somporke negative review diben. pore bujlam positive. tnx for sharing
আসলেই এদের সার্ভিস মোটামুটি তুলনামূলক ভাবে ভালো …আশা করি ভবিষৎ এ সেবার মান আরো বাড়াবে…আস্তে আস্তে কিন্তু এই ফিল্ডে প্রতিযোগিতা বাড়ছে…দেখা যাক কি হয়…
কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ…
কিছ মানুষের বাজে কাজের জন্য আমাদের বিব্রতকর অবস্থা পড়তে হয়। আবার তখন ভাল লাগে যখন এধরনের সততার উদাহরন পাই। সবাই যদি ভাল এবং সততার সাথে কাজ করত কি ভালই না হত।
আপনার সাথে একমত…
আসলেই এদের সার্ভিস মোটামুটি তুলনামূলক ভাবে ভালো …
হ ভালো…!!!:-D
Customer care এ care পাবার জন্য অসংখ্য অভিনন্দন। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড কার্ড রিচার্জ করতে পারছিল না কারনে প্রিপেইড কার্ড নাকি ব্যালেন্স থাকতেই রিচার্জ করতে হয় না কি জানি প্যান প্যান করছিল and so on !! পরে ডিলারের মাধ্যমে সে সাহায্য পায়। তাতেই বুঝলাম তাদের চেষ্টা আছে unlike other companies !